হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ
সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২২:৪৭