সুতা আমদানির কড়াকড়িতে বিপাকে পোশাক খাত
দেশে সুতা আমদানির কড়াকড়িতে বিপাকে পড়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের দাবি, বন্ড সুবিধা তুলে দেওয়ায় দেশীয় সুতার প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ সেন্ট পর্যন্ত। এতে পণ্য উৎপাদনে খরচ বেড়ে প্রতিযোগিতা সক্ষমতা কমছে। যদিও বস্ত্রকল মালিকদের দাবি, উচ্চমূল্য নয় বরং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সুতার দামে। এ অবস্থায় স্থানীয় শিল্প রক্ষা আর কাঁচামালের প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২২:৩৪