মানুষের অসচেতনতার স্মারক, কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ৫ টনের ‘প্লাস্টিক দানব’
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে ৫০ ফুট উচ্চতার এক দানব। তার হাতে উপড়ে ফেলা নারকেলগাছ, শরীরজুড়ে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য। দূর থেকে দেখলে মনে হবে, সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে কোনো ভয়ংকর প্রাণী। তবে কাছে গেলে বোঝা যায়, এটি কোনো কল্পকাহিনির দানব নয়; মানুষের অসচেতনতার প্রতীক।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৫