এইচএসসিপুনর্মূল্যায়নের আবেদন পৌনে ১১ লাখ, ফল প্রকাশ কবে জানাল আন্তঃশিক্ষা বোর্ড
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এসব আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০:২৭