জনবল নেবে পিকেএসএফ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত
জনবল নিচ্ছে সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’। প্রতিষ্ঠানটি ‘গ্রিন’ প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক চারটি পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে সর্বোচ্চ মাসিক বেতন ২ লাখ ৩০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১:২০