নাতিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন দাদা
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামের এক বৃদ্ধ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নাতি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন দাদা। পরে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৮:১৮