ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার যে বীজ রোপিত হয়েছিল, তার অন্যতম অগ্রপথিক ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার ভাষা আন্দোলনের ডাকই ছিল স্বাধীনতার সূতিকাগার। অথচ জাতীয় জীবনে এই মহান ব্যক্তিত্বের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাকে মূল্যায়নের পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১১:৩৮