ওয়েলসকে হারিয়ে রোনালদোকে ‘খোঁচা’ ব্রুনো ও কানসেলোর!
নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়েলসের মাঠে ৩-২ গোলের জয়ের পর পর্তুগালের দুই ফুটবলার জোয়াও কানসেলো ও ব্রুনো ফার্নান্দেসকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ক্যামেরার সামনে তাদের একটি অদ্ভুত মুহূর্তকে কেউ সতীর্থদের মধ্যে নিছক মজা হিসেবে দেখছেন, আবার কেউ সেটিকে সম্প্রতি পর্তুগাল জাতীয় দল থেকে অবসর ঘোষণা করা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি পরোক্ষ খোঁচা হিসেবে ব্যাখ্যা করছেন।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২২:৫৮