আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং রিয়াল মাদ্রিদের কাছে টানা দুই ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। শনিবার (৩১ অক্টোবর) রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এছাড়া ফারমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডনও পেয়েছেন গোলের দেখা।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৮:২৭