স্বাস্থ্যখাতে সংস্কার-মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে সমন্বিত, আধুনিক, জনবান্ধব ও আর্থিকভাবে সুরক্ষিত ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাতে অর্থায়ন ব্যবস্থার সংস্কার থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, উপজেলা ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসাপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৭:১৫