সার পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর
সরকারের বরাদ্দ করা সার যেন প্রকৃত কৃষকেরাই ব্যবহার করেন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেছেন, ‘আমাদের সার যেন আমাদের কৃষকেরা ব্যবহার করেন। কোনো দুষ্টু লোক যেন এই সার অপচয় করতে বা দেশের বাইরে পাচার করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১:১৮