বিশ্ব ইজতেমার মাঠ সাদপন্থিদের আর ব্যবহার করতে না দেয়ার দাবি ওলামা মাশায়েখদের
বিশ্ব ইজতেমা ২০২৭ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়ে সরকারের কাছে দুটি দাবি উত্থাপন করেছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখরা। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০২৫ সালের পর সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করা।
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭:৫৫