জলবায়ু পরিবর্তনে বাড়ছে সংকট, ঝুঁকিতে দেশের পৌনে ২ কোটি মানুষ
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। দেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে ঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের জনজীবন, কৃষি ও অর্থনীতি। উচ্চমাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ পরিবেশগত ঝুঁকিতে পড়তে পারে প্রায় ১ কোটি ৭৪ লাখ মানুষ। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ শতাংশ পর্যন্ত।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ২২:৪৬