ভোরে পাখিদের জিকিরে জেগে ওঠে পৃথিবী
ভোরের স্নিগ্ধ আলোয় পাখিদের কিচিরমিচির শব্দে জেগে ওঠে প্রকৃতি। ঘুম ভাঙে মানুষের। গ্রামের মেঠোপথ, গাছের ডাল, নদীর তীর কিংবা শহরের কোনো সবুজ চত্বর সবখানেই ছড়িয়ে পড়ে পাখিদের কলতান। মনে হয়, মহান রবের জিকিরে জিকিরে যেন ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তুলছে তারা। পাখিদের সেই সুরেলা ডাক শুনে মনে পড়ে যায়, এরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়; এরা মহান আল্লাহর একেকটি বিস্ময়কর সৃষ্টি।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২০:৩৭