শ্রমিকদল নেতাকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ১
নোয়াখালীতে জাতীয়তাবাদী মোটর শ্রমিক দলের সভাপতি মো. বেলায়েত হোসেন শিপনকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত হোসেন আহমেদ নোমানকে (২০) আটক করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে অপহৃত শিপনকে উদ্ধার করা হয়।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫