মালয়েশিয়ায় সর্বনিম্ন বেতন হচ্ছে ২ হাজার রিঙ্গিত, উপকৃত হবেন প্রবাসীরাও
মালয়েশিয়ার বাজেট ২০২৭ এর অংশ হিসেবে দেশের সর্বনিম্ন বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীসহ প্রায় ৪০ লাখ কর্মী সরাসরি উপকৃত হবেন। তবে ছোট ও মাঝারি ব্যবসার আর্থিক সামঞ্জস্য নিশ্চিত করতে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম, সেগুলোকে আপাতত এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮