সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
আগামী ১ নভেম্বর থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপনের সুযোগ থাকছে। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন যাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া পর্যটকদের জন্য নির্ধারিত ১০০ টাকার পরিবেশ সংরক্ষণ ফি বাতিল করা হয়েছে। এখন পর্যটকদের পরিবর্তে জাহাজ মালিকদের কাছ থেকে এ ফি নেয়া হবে।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৯