মিস ইন্টারন্যাশনালের মঞ্চে গামছার পোশাকে ঐতিহ্য তুলে ধরলেন প্রমা
জাপানে শুরু হয়েছে বিশ্বের অন্যতম পুরোনো সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৬’। ৬৪তম এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল সারজিয়া তাবাসসুম প্রমা। আন্তর্জাতিক এই মঞ্চে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও নজর কেড়েছেন তিনি। এবার দেশীয় তাঁতের ঐতিহ্যবাহী গামছাকে আধুনিক পোশাকে উপস্থাপন করে আলোচনায় এসেছেন এই মডেল।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২:২৪