বাঁশ-কাঠের ভাঙা সাঁকোতে জীবন মুঠোয় নিয়ে চলাচল
গাইবান্ধায় একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পড়েছেন এলাকার সহস্রাধিক মানুষ। প্রায় এক যুগের বেশি সময় আগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে একটি বাঁশ ও কাঠের সাঁকো নির্মাণ করে পারাপারের ব্যবস্থা করলেও এটিও এখন নড়বড়ে হয়ে চলাচলের অনুপযোগী হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছেন দুপরের মানুষ; বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তিসহ স্বজনরা।
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৭:১৫