ঢাকা থেকে একদিনেই ঘুরে আসতে পারেন ‘লোক ও কারুশিল্প জাদুঘর’
শহরের ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের একঘেয়ে জীবনের বাইরে একটু সময় কাটাতে কার না ভালো লাগে! ছুটির দিনে যদি ঘুরে দেখা যায় বাংলার ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী শিল্পের নানা নিদর্শন, তাহলে ভ্রমণটি হয়ে উঠতে পারে আরও অর্থবহ। ঢাকার কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েছে এমনই একটি জায়গা—বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। এখানে গেলে শুধু বেড়ানোই হয় না, পরিচিত হওয়া যায় বাংলার শেকড়, গ্রামীণ জীবন ও কারুশিল্পের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৮:১