ধূমপানের দৃশ্যে অভিনয় করার সময় হাত কাঁপছিল বিদ্যার
রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শুটিং, তার ওপর ধূমপানের দৃশ্য—সব মিলিয়ে কিছুটা অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। ‘জেলার ২’ সিনেমার একটি দৃশ্যে রজনীকান্তের মুখের দিকে ধোঁয়া ছাড়তে হয়েছিল তাকে। আর সেই দৃশ্য ধারণ করতে গিয়েই কাঁপতে শুরু করে তার হাত।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৮:৫০