ইউরোপের বাজার ধরে রাখতে এফটিএসহ দীর্ঘমেয়াদি বাণিজ্য কৌশলের তাগিদ
ইউরোপের বাজারে রফতানি ধরে রাখতে শুধু শুল্কমুক্ত সুবিধার ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদি বাণিজ্য কৌশল নিতে হবে বাংলাদেশকে। এলডিসি উত্তরণের বাড়তি তিন বছর হতে পারে এ প্রস্তুতির বড় সুযোগ। তবে বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, আমদানিনির্ভরতা ও রফতানিতে তৈরি পোশাকের একক আধিপত্য নতুন ঝুঁকি তৈরি করছে। তাই মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক সংস্কারে এখনই জোর দেয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২:৬