বসিয়েই দায়িত্ব শেষ, অচল বরিশাল সিটি করপোরেশনের ৪১৬ ক্যামেরা
বরিশাল নগরীর নিরাপত্তা নিশ্চিতে সিটি করপোরেশনের স্থাপন করা প্রায় ৪১৬টি সিসি ক্যামেরার একটিও এখন সচল নেই। দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে পুরো প্রকল্প। কোথাও খুঁটির সঙ্গে ঝুলে আছে ক্যামেরা, কোথাও আবার নেই সংযোগের তার। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নেয়া উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। অন্যদিকে নগর পুলিশের স্থাপন করা ২৩৯টি ক্যামেরার মধ্যে সচল রয়েছে ২১০টি। নজরদারির পরিধি বাড়াতে আগামী ছয় মাসে আরও ৫১০টি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে পুলিশ ও সিটি করপোরেশন।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ০:১৫