সিলেটে আশ্রয়ণ প্রকল্পের অর্ধেক ঘরেই নেই বাসিন্দারা, নতুন করে দেয়া হবে বরাদ্দ
সিলেটে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে নেয়া সরকারের আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগের শেষ নেই। প্রকল্পের প্রায় অর্ধেক ঘরেই থাকছেন না বরাদ্দ পাওয়া ব্যক্তিরা। অনেক ঘর বিক্রি করে দেয়ারও অভিযোগ উঠেছে। আবার কেউ সরকারি বরাদ্দের ঘর ভেঙে ইচ্ছে মতো নতুন স্থাপনা নির্মাণও করছেন। এদিকে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, বন্ধ ঘর বরাদ্দ দেয়া হবে নতুনদের নামে।
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৩:২৮