গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতঘরে আগুন
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বসতঘরগুলো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:১৯