যুব উন্নয়ন অধিদফতরের সেই পরীক্ষার ফল প্রকাশ
প্রশ্ন ফাঁসের খবরের পর পরীক্ষা স্থগিত, রাত জেগে প্রতিমন্ত্রীর নতুন প্রশ্নপত্র প্রণয়ন এবং নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে নতুন প্রশ্নে পরীক্ষা–সব মিলিয়ে যুব উন্নয়ন অধিদফতরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের বাছাই পরীক্ষাটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা। অবশেষে বহুল চর্চিত এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:৩৯