হিলিতে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস যাত্রাবিরতির অনুমোদন পাওয়ায় খুশি স্থানীয়রা
দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন পেয়েছে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। দীর্ঘদিনের দাবি পূরণে রেলপথ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীরা। ট্রেন দুটি হিলি স্টেশনে যাত্রাবিরতি দিলে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২২:৩২