ডেঙ্গু ও হামে দুই দিনের ব্যবধানে ২ সন্তান হারিয়ে পাগলপ্রায় কবির-আয়েশা দম্পতি
শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে হাম, ডেঙ্গু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেল একই পরিবারের দুই সন্তান। চার হাসপাতালে ছুটোছুটি করার পরও বাঁচানো যায়নি দশ বছরের সন্তান নুর মোহাম্মদ আরাফাতকে। তারই পথ ধরে না ফেরার দেশে দশ মাসের সন্তান আবু বক্কর আরবও। এভাবে ডেঙ্গু, হামে আক্রান্ত হয়ে একই পরিবারের দুই সন্তানের না ফেরার দেশে চলে যাওয়া কোনো ভাবেই মানতে পারছে না এলাকাবাসীও।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৩:৩