বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ-উজবেকিস্তানের আলোচনা
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৮:১২