ওমরাহ যাত্রীদের জন্য নতুন ডিজিটাল সেবা চালু করল সৌদি আরব
সৌদি আরবে ওমরাহ যাত্রীদের ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ইবাদত ও চলাচলের সুযোগ করে দিতে চালু করা হয়েছে নতুন ডিজিটাল সেবা। এর মাধ্যমে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সরাসরি ভিড়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মানচিত্রের সাহায্যে দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সেবাকেন্দ্র এবং যাতায়াতের পথ সহজেই খুঁজে নিতে পারবেন মুসল্লিরা।
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২১:২৩