উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি
উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির ছয় সদস্য দেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঐতিহাসিক সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পুরো রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৩:১৮