যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাপের মধ্যে তুরস্কে কপ-৩১ শুরু
শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। যুদ্ধ, জ্বালানি নিরাপত্তার উদ্বেগ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং যুক্তরাষ্ট্রের জলবায়ু সহযোগিতা থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আন্তালিয়ায় আজ সোমবার (৯ নভেম্বর) থেকে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৬:৪৪