ময়মনসিংহে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির আত্মরক্ষামূলক গুলিবর্ষণে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১:৩২