ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কে এই আইজেনকোট?
ইসরাইলে ভোট শুরুর আগের জরিপ থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জোট, যেটিতে তার নিজের দল লিকুদ, কট্টর ডানপন্থি এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলো রয়েছে, আজকের অর্থাৎ ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের পর তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বাধার মুখে পড়তে পারে। আর এর একটি প্রধান কারণ হলেন গাদি আইজেনকোট। ইসরাইলের সাবেক এই সেনাপ্রধান এমন একজন ব্যক্তির (নেতানিয়াহু) সামনে এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যিনি গত তিন দশকের বেশিরভাগ সময় ধরে ইসরাইলকে নেতৃত্ব দিয়ে আসছেন।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৯:৮