চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরি-দস্যুতার অভিযোগ, নজরদারি জোরদারের তাগিদ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতার ঘটনা শূন্যের কোটায় নেমে এলেও চলতি বছর চারটি দস্যুতার অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। তবে, এর মধ্যে দুটি ঘটনাকে সামান্য চুরি বলে উল্লেখ করেছে বন্দর ও কোস্টগার্ড। বাকি দুটি ঘটনার সত্যতা নিয়েও সন্দেহ রয়েছে তাদের। এ ধরনের চুরি বা দস্যুতা নিয়ন্ত্রণ করা না গেলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২১:০