নদীর বুকে কল্পজাহাজ: ধর্মের গণ্ডি পেরিয়ে সম্প্রীতির উৎসব
ঢাকঢোলের শব্দ, গানবাজনা আর উৎসুক মানুষের ভিড়। নদীর বুকে ভাসছে হাতি, হরিণ, পঙ্খিরাজ ঘোড়া, ড্রাগন ও নাগরাজের প্রতিকৃতিতে সাজানো নান্দনিক সব জাহাজ। নদীর দুই তীরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। ধর্মীয় আবহের সঙ্গে উৎসবের আনন্দ মিলে বাঁকখালী নদীর তীর হয়ে উঠেছে সম্প্রীতির মিলনমেলা।
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬