হারানো বিজ্ঞপ্তিই তাদের প্রতারণার ‘হাতিয়ার’, এক বছরেই হাতিয়েছে অর্ধকোটি টাকা
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেয়া বিজ্ঞপ্তি থেকে পরিবারের মুঠোফোন নম্বর সংগ্রহ করে অপহরণের নাটক সাজাত একটি সংঘবদ্ধ চক্র। এরপর কণ্ঠ নকল করে কান্নাকাটির আওয়াজ শুনিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত মুক্তিপণের টাকা। মানিকগঞ্জের এক কলেজছাত্র নিখোঁজের ঘটনায় একই কায়দায় অর্থ হাতিয়ে নেয়ার পর এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২:৪৫