দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় রিয়ালের
'কামব্যাক' ব্যাপারটা দিনে দিনে রিয়াল মাদ্রিদের জন্য ডাল-ভাতে পরিণত হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে লস ব্লাঙ্কোরা। গত ম্যাচে রোমার বিপক্ষে ২ গোলের ব্যবধান ঘুচিয়ে জয় পাওয়া রিয়াল এবার এইকে এথেন্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২১:৪৭