চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের
দ্বিতীয় দিন সকালের সেশনে চোট পেলেও ব্যাটিং চালিয়ে গেছেন লিটন দাস। কিন্তু টাইগাররা ফিল্ডিংয়ে নামার সময় গ্লাভস হাতে আর তাকে দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে নেমেছেন স্কোয়াডে থাকা জাকের আলী অনিক। তবে কি লিটনের চোট গুরুতর?
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৩:৯