কোরআনে এআই নেই কেনো? যে উত্তর দিলেন ডা. জাকির নায়েক
নিসা নামের এক নারী, যিনি আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক, ড. জাকির নায়েকের কাছে তার বসের একটি প্রশ্ন তুলে ধরেন। তার বস ধর্মে বিশ্বাসী নন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা, বিশেষ করে মানুষের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, সম্ভাব্য বিপজ্জনক ব্যবহারের বিষয়ে তিনি জানতে চান, কোরআনে এসব প্রযুক্তি সম্পর্কে কোনো আলোচনা নেই কেন? এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তিনি ইসলাম গ্রহণের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানান।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:১৩