দেশে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুৎচালিত ই-বাইক, বিকল্প বাহনে স্বস্তি নাকি নতুন সংকট?
বৈশ্বিক জ্বালানি সংকট আর লোডশেডিংয়ের জাঁতাকলে যখন নাকাল জনজীবন ঠিক তখনই দেশের পরিবহন খাতে যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। জ্বালানিচালিত গাড়ির বিকল্প হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে হু হু করে বাড়ছে চীনের তৈরি ইলেকট্রিক মোটরসাইকেল ও যানবাহনের জনপ্রিয়তা। ক্রেতা-বিক্রেতারা ব্যক্তিগত খরচে সাশ্রয়ের কথা বললেও বিশেষজ্ঞদের দাবি, বিদ্যমান বিদ্যুৎ সংকট ও টানাপোড়েনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এ প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার ভবিষ্যতে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০:১৪