সিন্ডিকেটের নিয়ন্ত্রণে অ্যাম্বুলেন্স সেবা, জিম্মি রোগী ও স্বজনরা
সংকটাপন্ন রোগীকে দ্রুত হাসপাতালে নিতে প্রয়োজন অ্যাম্বুলেন্স। কিন্তু জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত এই সেবাতেই চলছে নানা অনিয়ম ও নৈরাজ্য। নেই নির্ধারিত ভাড়ার চার্ট, কার্যকর নিয়ন্ত্রণও নেই। রোগীর স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে যে যার মতো ভাড়া আদায় করছেন। এর সঙ্গে রয়েছে অ্যাম্বুলেন্সের ফিটনেস নিয়েও নানা জটিলতা। সব মিলিয়ে নিয়ন্ত্রণহীনভাবে চলছে জরুরি এই সেবা।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ০:২১