অগ্নিনিরাপত্তায় উদাসীনতা, বছরে পুড়ছে সোয়া ৫০০ কোটি টাকার সম্পদ
দেশে অগ্নিকাণ্ডে প্রতি বছর সোয়া ৫০০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান বলছে, বেশিরভাগ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বৈদ্যুতিক গোলযোগ। ক্ষয়ক্ষতি কমাতে না পারার পেছনে অগ্নিনির্বাপক যন্ত্র ও সরঞ্জাম ব্যবহারে ভবন মালিকদের উদাসীনতাকে দায়ী করছে ব্যবসায়ী সংগঠন ইসাব। অন্যদিকে, ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযানে গিয়ে অনেক ক্ষেত্রেই মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০:৫০