
অবসর ভেঙে ফুটবলে ফিরছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার
খেলা ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৬:২৬

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াবিদদের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে এই কার্ডের মাধ্যমে মাসে এক লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি জানান, শিগগিরই আরও ১০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হবে। এতে কার্ডের আওতায় থাকা ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০০ জনে। তাদের সবাইকে স্বাস্থ্য বীমা, পরিবহন সুবিধা এবং বিমান কার্ডও দেয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে। এই কার্যক্রম প্রতি চার মাস পরপর পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় কেউ তালিকা থেকে বাদ পড়তে পারেন, আবার নতুন ক্রীড়াবিদও যুক্ত হতে পারেন।
আমিনুল হক বলেন, ‘৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেয়া হচ্ছে, ক্রীড়া কার্ডের মাধ্যমে এই ভাতা দেয়া হয়। বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ তাদের জন্য। মাসে এক লাখ টাকা করে তারা ক্রীড়া ভাতা পায় কার্ডের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘সরকারের উদ্যোগ হচ্ছে ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’