
রোনালদো অনুশীলন করতেন না, অভিযোগ টেন হ্যাগের
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৮:১০

বৈভব সূর্যবংশী। ছবি: এএফপি
ভারতের একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। তবে এই কিশোর ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতের বিস্ময় বালককে থামানোর পরিকল্পনা তৈরি করে রেখেছে কিউইরা। এমনটাই জানিয়েছেন পেসার জেকব ডাফি।
১৫ বছর বয়সি বৈভব আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচনায় এসেছেন। গত জুনে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকে দলের সঙ্গে থাকলেও নিয়মিত একাদশে সুযোগ মিলছে না তার। অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণের মতো ব্যাটসম্যানদের কারণে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে বাঁহাতি ওপেনারের।
কিউই পেসার ডাফি বলেন, 'প্রথমত, সে অবিশ্বাস্য প্রতিভাবান এক ক্রিকেটার। আইপিএলে সে ঝড় তুলেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সে খুবই আগ্রাসী শট খেলে কিন্তু তা করে চলেছে দারুণ ধারাবাহিকভাবে। প্রতিটি ম্যাচেই ২৫০ স্ট্রাইক রেটে খেলছে এবং খুব কমই এমন হয়েছে যে সে রান করেনি। এই ব্যাপারটি এমনিতেও অবিশ্বাস্য ব্যাপার।'
তিনি আরও বলেন, 'সে ইংল্যান্ডে খেলেছে। সেখানকার কন্ডিশন তার জন্য ছিল ভিন্ন এবং তাকে চ্যালেঞ্জ জানানোর একটি উপায় সেটি। আমরা অবশ্যই তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং তাকে নিয়ে আমরা কী করতে চাই, তা নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি করেছি।'
ইংল্যান্ড সফরে তিন ম্যাচে ১৪, ১৩ ও ১৫ রান করে একাদশ থেকে বাদ পড়েছিলেন বৈভব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ১৮ বলে ফিফটি এবং আরেক ম্যাচে ৪৯ বলে ৮১ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এশিয়ান গেমসেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন এই তরুণ।
নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার আগেই জানিয়েছিলেন, বাউন্সি উইকেটে বৈভবের পরীক্ষা নিতে চান তারা। ডাফিও ক্রাইস্টচার্চের উইকেটে বাউন্স থাকার প্রত্যাশা করছেন।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্টেও মুখোমুখি হবে।