
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮

মাঠে সংঘর্ষে প্রাণ হারানো টেনেরিফের স্ট্রাইকার দে মিগেলের পাশে দাঁড়িয়েছে সেগুন্দা ডিভিশনের ক্লাব আলমেরিয়া। ছবি: এপি
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের প্রয়াত স্ট্রাইকার হেসুস দে মিগেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সহমালিকানায় থাকা ক্লাব আলমেরিয়া। নিজেদের মাঠে টেনেরিফের বিপক্ষে আসন্ন ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ দে মিগেলের পরিবারের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। পাশাপাশি ম্যাচটি দেখতে তার পরিবারকে আন্তরিক আমন্ত্রণও জানিয়েছে আলমেরিয়া।
সেগুন্দা ডিভিশনের ৩৪তম ম্যাচডেতে নিজেদের মাঠে টেনেরিফের মুখোমুখি হবে আলমেরিয়া। ওই ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ প্রয়াত ফুটবলার দে মিগেলের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল খেরেইজির উদ্যোগে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্দালুসিয়ার ক্লাবটি। বিবৃতিতে আলমেরিয়া জানিয়েছে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এমন উদ্যোগ নিয়েছে। ফুটবল পরিবারের এই কঠিন সময়ে সবার পাশে দাঁড়ানোর গুরুত্বও তুলে ধরেছে ক্লাবটি।
গত সোমবার (২ নভেম্বর) সেগুন্দা ডিভিশনে আন্দোরার বিপক্ষে ম্যাচ চলাকালে অনিচ্ছাকৃত সংঘর্ষে বুকে গুরুতর আঘাত পান দে মিগেল। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। একইসঙ্গে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত অবস্থায় পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৩০ বছর বয়সে মারা যান এই ফুটবলার।
এ ঘটনায় স্পেনের পুলিশ নিয়মিত তদন্ত শুরু করেছে। ক্যানারি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের তদন্ত স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
২০১৫ সালে লেগানেস 'বি' দলের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। গত বছর টেনেরিফে যোগ দিয়েছিলেন তিনি।
পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা আলমেরিয়ার
COMUNICADO OFICIAL | La UD Almería muestra su apoyo a la familia de Jesús de Miguel. https://t.co/vkcqaptXBX
— UD Almería (@U_D_Almeria) November 4, 2026
এক বিবৃতিতে আলমেরিয়া জানিয়েছে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা এবং পারস্পরিক সংহতির গুরুত্ব থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, 'প্রিয়জনকে হারানোর ক্ষতি কখনোই কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। আর্থিক কিংবা মানসিক কোনো সহায়তাই এমন শোকের যন্ত্রণা পুরোপুরি কমাতে পারে না। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফুটবল কেবল মাঠের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। কঠিন সময়ে সহমর্মিতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতাই ফুটবল পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর অন্যতম।'
ম্যাচ দেখতে দে মিগেলের পরিবারকে আমন্ত্রণ
শুধু আর্থিক সহায়তাই নয়, টেনেরিফের বিপক্ষে ম্যাচটি মাঠে বসে দেখার জন্য দে মিগেলের পরিবারকেও আমন্ত্রণ জানিয়েছে আলমেরিয়া।
ক্লাবটি জানিয়েছে, 'এই উদ্যোগের অংশ হিসেবে খেলোয়াড়ের পরিবারকে ম্যাচটি দেখতে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে ইউডি আলমেরিয়া। তাদের পরিস্থিতি অনুকূলে থাকলে তারা যেন মাঠে উপস্থিত থাকতে পারেন, সেই প্রত্যাশা আমাদের। এটি এমন কঠিন সময়ে তাদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন ও সংহতির প্রকাশ।'