
ক্ষমা চেয়েও চাপমুক্ত নন ইনফান্তিনো, নথি প্রকাশের দাবি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:২৯

পাথুম নিসাঙ্কা। ছবি: এক্স
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না পাথুম নিসাঙ্কা। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা। এই সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে স্বাগতিক পাকিস্তান ও ইংল্যান্ড।
ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিসাঙ্কা। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। তিন ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে হারে শ্রীলঙ্কা।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে ত্রিদেশীয় সিরিজের ১৬ সদস্যের দলে রাখা হয়েছিল নিসাঙ্কাকে। তবে শেষ পর্যন্ত সুস্থ হতে না পারায় তাকে বাদ দিতে হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯১ রান করেছিলেন উদারা। পরের দুই ম্যাচে করেন যথাক্রমে ৫ ও ১ রান। শ্রীলঙ্কার হয়ে এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০২ ম্যাচে ৩ হাজার ১৭ রান করেছেন এই ব্যাটসম্যান।
নিসাঙ্কার অনুপস্থিতি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। ২০২৪ সাল থেকে ওয়ানডেতে দলের হয়ে ১ হাজার ৩২৪ রান করেছেন তিনি।