
লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা বাংলাদেশের, আফগানিস্তানের সামনে পাহাড়সমান লক্ষ
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৯

লিটন (বাঁয়ে) ও শান্তর অধিনায়কত্বকে দলের সাফল্যের অন্যতম অনুঘটক মনে করেন প্রধান নির্বাচক বাশার। ছবি: সম্পাদিত
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে। লিটন দাসের নেতৃত্বে সাদা বলেও ক্রমেই ছন্দ খুঁজে পাচ্ছে টাইগাররা। বাংলাদেশের এই ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে দুই অধিনায়কের গুরুত্বপূর্ণ অবদান দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে ওয়ানডের দায়িত্ব পাওয়া লিটন আগামী বছর বিশ্বকাপের আগেই দল গুছিয়ে নেবেন বলেও বিশ্বাস তার।
সাফল্যের বিচারে নাজমুল হোসেন শান্তই বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। লম্বা সময়ের জন্য লাল বলের অধিনায়কত্ব পেয়ে ক্রমেই দলকে শক্তিশালী করে তুলছেন। শান্ত দলকে ভালো বোঝেন, সতীর্থদের মন বুঝতে পারেন। এটাই সাফল্যের রহস্য বলে মনে করেন নির্বাচক বাশার।
বাশার বলেন, 'একজন ক্যাপ্টেনের সবচেয়ে বড় কাজ দলকে বোঝা। দলের শক্তি কোনটা, দুর্বলতা কোনটা। সবার মানসিকতা সমান থাকে না। সবাইকে বুঝে মোটিভেট করতে হয় ক্যাপ্টেনকে।'
তিনি যোগ করেন, 'শান্ত এ কাজটা খুব ভালোমতো করছে। লিটনও ভালো ক্যাপ্টেন্সি করছে। সবাই খুব আন্ডারস্ট্যান্ডেবল এবং দলকে ভালো বোঝে। এ কারণেই দলের ধারাবাহিকতা আছে।'
লিটন দাসের ফর্ম ওঠানামা করলেও দল পরিচালনায় তার ওপর ভরসা হারাচ্ছেন না বাশার, 'নাথিং স্পেশাল। নাথিং এক্সট্রা। টেস্ট ফর্ম একটু ওঠানামা করছে। তবে সে ভালো খেলোয়াড়। দলকে আগে থেকেই ভালোভাবে পরিচালনা করে আসছে, আশা করি সামনেও করবে। বিশ্বকাপের বেশি সময় নেই। এ মুহূর্তে দল গুছিয়ে নেওয়া জরুরী। সময় হাতে পাচ্ছে। আশা করি দল গুছিয়ে ভালোমতো এগোতে পারবে।'