
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন নিসাঙ্কা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩১

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে বিতর্কের অবসান হচ্ছে না জিয়ান্নি ইনফান্তিনোর। ফিফা কাউন্সিলের সভায় বিতর্কিত পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেও সন্তুষ্ট নন ইউরোপীয় ফুটবল কর্মকর্তারা। পরিকল্পনাটি কেন নেয়া হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত ছিলেন, তা জানতে সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবি উঠেছে।
জুরিখে সাড়ে তিন ঘণ্টার বৈঠকে কাউন্সিল সদস্যদের আগে না জানিয়ে পরিকল্পনা তৈরির জন্য দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইটের মতে, শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।
হিউইট জানান, বৈঠকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। কেন প্রয়োজনীয় নথি প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তারা। তাকে বলা হয়েছে, প্রশ্নগুলো লিখিতভাবে জমা দিতে।
২০২৬ বিশ্বকাপের পর সামনে আসা এফএফই পরিকল্পনায় ফিফার ভবিষ্যৎ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল। বিতর্কের মুখে কয়েক দিনের মধ্যেই সেটি বাতিল করেন ইনফান্তিনো।
এদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও এ বিষয়ে নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে আবেদন করেছে। ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতির কথাও জানিয়েছে তারা।
নথি প্রকাশ ও প্রশ্নগুলোর জবাব না মেলায় ফিফাপ্রধানের নেতৃত্ব নিয়ে বিতর্ক এখনো অব্যাহত।