
অ্যাতলেটিকোর বিপক্ষে হারের পর ইউনাইটেডের কর্তাদের কাঠগড়ায় তুললেন মার্তিনেস
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

আবুধাবি টেস্টের পঞ্চম দিনে দারুণ লড়াই করে টেস্ট ড্র করেছে আফগানিস্তান। ছবি: এসিবি
নতুন টেস্ট অধিনায়ক রহমত শাহের নেতৃত্বে আফগানিস্তান দল টানা পাঁচ দিন লড়াই করে দারুণ ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে ড্র আদায় করে নিয়েছে। আবুধাবির তীব্র গরমে প্রায় দেড়দিন ব্যাট করে ম্যাচ বাঁচানোর এই লড়াই দীর্ঘ সংস্করণের ক্রিকেটে আফগানিস্তানের উন্নতিরই প্রমাণ বলে মত অনেকের।
দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান ১৪২ ওভার ব্যাট করেছে, যার মধ্যে ম্যাচের পঞ্চম ও শেষ দিনেই খেলেছে ৯২ ওভার। দুর্দান্ত এই লড়াইয়ের মূল কারিগর ছিলেন সেদিকউল্লাহ আতাল, যিনি টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন।
শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল সাতটি উইকেট। ম্যাচ জয়ের জন্য তখন টাইগারদেরই এগিয়ে রাখছিলেন সবাই। তবে আতালের পরিকল্পনা ছিল ভিন্ন। নিজের আদর্শ অ্যালিস্টার কুকের পথ অনুসরণ করে বাঁহাতি এই ওপেনার অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেন। ৩৩২ বল মোকাবিলা করে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন তিনি। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি আফগানিস্তানের ম্যাচ বাঁচানোর লড়াইয়ের নেতৃত্ব দেন আতাল।
রহমত বলেন, 'সত্যি বলতে, এই ড্র আমাদের কাছে জয়ের সমান। ছেলেরা দারুণ চেষ্টা করেছে। দেখুন, আমরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম। বোলিং হোক কিংবা ব্যাটিং, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। রান দরকার হলে রান করেছি, আর সময় কাটানোর প্রয়োজন হলে সময় কাটিয়েছি। এ কারণেই ম্যাচের ফল আমাদের পক্ষে ড্র হয়েছে।'
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে সফলভাবে মানিয়ে নেওয়ায় আতালের প্রশংসা করেন রহমত।
তিনি বলেন, 'সেদিকউল্লাহ টি-টোয়েন্টি খেলে এখানে এসেছে। এরপরও সে যেভাবে নিজের মেজাজ ধরে রেখেছে, দলের চাহিদা পূরণ করেছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে, সেটিই এই ফল এনে দিয়েছে।'
আফগানিস্তানের ব্যাটিং কোচ টবি র্যাডফোর্ড ক্রিকবাজকে জানান, ব্যাটিং অর্ডারের সব স্তর থেকেই অবদান পাওয়ায় তিনি সন্তুষ্ট। বিশেষ করে শেষ দিনে নিচের সারির ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি।
র্যাডফোর্ড বলেন, 'দল হিসেবে আমি দারুণ খুশি যে ম্যাচে দুজন ব্যাটার সেঞ্চুরি করেছে, আর অন্যরাও হাফ সেঞ্চুরি ও গুরুত্বপূর্ণ জুটি গড়ে অবদান রেখেছে। আজ লোয়ার অর্ডারের ব্যাটাররাও ভালো ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছে।'
তিনি আরও বলেন, 'আজকের পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ধরে ব্যাটিং করা এবং ধৈর্য ধরে খেলা। তারা ডট বল কিংবা মেডেন ওভার করলেও বিচলিত না হওয়া। আমরা সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে খেলতে চেয়েছিলাম, যাতে প্রতিটি ধাপ সামলানো সহজ হয় এবং সারাদিন ব্যাটিং করার লক্ষ্যে পৌঁছানো যায়।'
'দ্বিতীয় ইনিংসে ১৪০ ওভারের বেশি, অর্থাৎ ৮০০টিরও বেশি বল এবং সাত ঘণ্টার বেশি সময় ব্যাটিং করা অসাধারণ অর্জন। ধৈর্য, সোজা ব্যাটে খেলা এবং শৃঙ্খলাই খেলোয়াড়দের এই ড্র আদায়ে মূল ভূমিকা রেখেছে। প্রত্যেকের প্রচেষ্টা ছিল অসাধারণ,'–তিনি যোগ করেন।